প্রতীক্ষার অবসান, হেনরি ক্যাভেলই ‘সুপারম্যান’

প্রতীক্ষার অবসান, হেনরি ক্যাভেলই ‘সুপারম্যান’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৮:১২

হেনরি ক্যাভেল নিশ্চিত করেছেন যে, ভালোবাসার সুপারহিরো নির্ভর সিনেমা ‘সুপারম্যান’ হিসেবে তিনিই প্রতীক্ষার অবসান ঘটাবেন ভক্তদের। ফিরে আসবেন এই ব্রিটিশ অভিনেতা ক্লার্ক কেন্ট হিসেবে। যিনি সুপারম্যান। ডিসি কমিকসের এই সিনেমাগুলো বানাচ্ছে ‘সিনেমাটিক ইউনিভার্স’।

ভক্তদের অধীর হয়ে থাকা খবরটি ক্যাভেল সুপারম্যানের আইকনিক লাল ও নীল স্যুট পরে এবং মাথায় ক্যাপ পরে এসে জানিয়েছেন, তাদের ডিসির সুপারহিরো ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিটি দেখার পর। ৩ অক্টোবর সিনেমাটিকে মুক্তি দেওয়া হয়েছে। অভিনয় করেছেন ডোয়েইন জনসন।

নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে ক্যাভেল একটি পোর্টফোলিও ছবি দিয়েছেন এই সময়হীন নায়কের। সেখানে তিনি সুপারম্যান হিসেবে উপস্থিত হয়েছেন। এরপর তিনি একটি সেলফি ভিডিও দিয়েছেন তার ভক্তদের। সেখানে বলেছেন, তিনি ব্ল্যাক অ্যাডাম দেখার সুযোগ করে দেবার পর তার এই নায়ক চরিত্রটি নিয়ে বলতে চেয়েছিলেন।

তিনি লিখেছেন, “তবে এখন আপনাদের অনেকে ছবিটি দেখে ফেলেছেন। ফলে আমি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বলতে চাই। আমি ‘সুপারম্যান’ হিসেবে ফিরে আসছি।”

তিনি তার এই ঘোষণার জন্য অপেক্ষা করায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। ক্যাভেল বলেছেন, ‘একটি ছোট্ট স্বাদ কী আসছে আমার বন্ধুরা (নিজের পোশাক, ছবি ও ভিডিও’র বিষয়ে)। আশার ভোর আবার নতুন করে তৈরি হয়েছে। আপনাদের অপেক্ষার জন্য ধন্যবাদ।’ তিনি আরো জানিয়েছেন, ব্ল্যাক অ্যাডামের শেষ দৃশ্যটি সিনেমার অন্যতম রোমাঞ্চকর মুহূর্তগুলো।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading