‘বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক, ডিসেম্বর থেকে উন্নতি’

‘বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক, ডিসেম্বর থেকে উন্নতি’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:২০

পিডিবি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানিয়েছেন বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। আগামী ডিসেম্বর থেকে এমন পরিস্থিতি থাকবে না। শুক্রবার (২৮ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান।

পিডিবি চেয়ারম্যান বলেন, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে। এছাড়া কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। তাই ডিসেম্বরে লোডশেডিং থাকবে না।

মূলত গ্যাস স্বল্পতার কারণে গ্যাস নির্ভর বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় ঈদুল আযহার আগে থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে রাশ টানা শুরু হয়েছিল। এরপর সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বরের পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তখন পরিস্থিতির উন্নতি না হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছিলেন তিনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading