টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচও পণ্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচও পণ্ড

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৭:১৫

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ম্যাচ পণ্ড হচ্ছে বৃষ্টির কারনে। সেখানে পয়েন্ট টেবিলও ওলট-পালট হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিও পণ্ড হলো।

এর আগে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যকার দিনের প্রথম ম্যাচটিও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। দুপুর ২টায় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় ম্যাচ মাঠে গড়াবে কি না সেই সিদ্ধান্তের জন্য। অবশেষে ৩তা ৪৮ মিনিটে ম্যাচ রেফারি কয়েকবার মাঠ পরিদর্শন শেষে এবং আবহাওয়ার অবস্থা থেকে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত দেন।

ম্যাচ বাতিলে হতাশা প্রকাশ করেছেন দুই দলেরই অধিনায়ক। জশ বাটলার বলেন, এটা আমাদের জন্য অনেক বড় হতাশার। আমরা দারুণ খেলছিলাম। আর এই ম্যাচে খেলা নিয়ে অনেক মুখিয়ে ছিলাম। আবারও মাঠে ফিরতে আমাদের অপেক্ষা করতে হবে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, পুরো মাঠ অনেক ভেজা। মাঠের চারপাশেও অনেক ভেজা ছিল তাই আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইনি।

নিজেদের পরের ম্যাচে ৩১ অক্টোবর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পরের দিন নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে ইংল্যান্ড।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading