করোনা: নতুন শনাক্ত ১০২, মৃত্যু ১

করোনা: নতুন শনাক্ত ১০২, মৃত্যু ১

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৫৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৮ জনে। একই সময় আরও ১০২ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে দেশের ৮৮২টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় মোট দুই হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষায় আরও ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৯৬৮ জনে।

গত একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৩ দশমিক ৬০ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৭৯ হাজার ৪০০ জনে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading