মির্জা ফখরুলের প্রশ্ন: পায়রা বন্দরের জন্য টাকা কীভাবে গেল?

মির্জা ফখরুলের প্রশ্ন: পায়রা বন্দরের জন্য টাকা কীভাবে গেল?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ২০:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চেয়েছেন, পায়রা বন্দরের জন্য টাকা কীভাবে গেল, কোথা থেকে গেল? তিনি বলেন, আমরা জানি, যেসব মালামাল আমদানি করা হয় তার পেমেন্ট করা হয় রিজার্ভ থেকে। আমরা যে ঋণ নিই, তা পরিশোধ করতে হয় রিজার্ভের টাকায়। আমরা জানতে চাই কীভাবে খরচ হলো। কারা করলো, কাদেরকে দিয়ে করালেন? রিজার্ভের টাকা কিভাবে গেল? শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে নিঃশেষ করে দিয়েছে। রিজার্ভের টাকা সরকার চিবিয়ে খায়নি, গিলে ফেলেছে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। এখন আপনাদের দায়িত্ব হলো আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ দানব থেকে দেশকে মুক্ত করবেন। দেশে আবারো গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসবেন। আসুন আমরা গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে আনি।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading