চট্টগ্রামে আ.লীগের জনসভা ৪ ডিসেম্বর, অংশ নেবেন শেখ হাসিনা

চট্টগ্রামে আ.লীগের জনসভা ৪ ডিসেম্বর, অংশ নেবেন শেখ হাসিনা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৫৪

নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দীর্ঘদিন পরে দলীয় কোনো সমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে হাজির হয়ে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের একপর্যায়ে বাইরে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা বিষয় আমি জানাচ্ছি, আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, করোনা মহামারির আগে-পরে দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো জনসভায় অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিককালে চলতি বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য দেন তিনি। এবার সরাসরি দলীয় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

ইউডি/ এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading