সংসদ অধিবেশন বসছে আজ

সংসদ অধিবেশন বসছে আজ

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ০৭:০০

একাদশ জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে। এটি ২০২২ সালের ৫ম অধিবেশন।

অধিবেশন শুরু আগে রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা চূড়ান্ত হবে।

তবে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে ৫ম অধিবেশন। অল্প দিনে সমাপ্ত হলেও এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। তারমধ্যে অন্যতম গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) বিল-২০২২। বিলটি নোটিশ আকারে সংসদে দেওয়া হয় ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি। এরপর সংসদে উত্থাপন হয় ২৮ ফেব্রুয়ারি। বিলটি উত্থাপনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন।

সংসদীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে নেন সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সব ধাপ শেষ করে ২০তম অধিবেশনে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার তালিকায় রয়েছে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) বিল-২০২২।

সংসদে বিলটি উত্থাপনের পর গণমাধ্যমকর্মীরা এই আইন বাতিলের দাবি করেছেন। এ ছাড়া এনিয়ে সংবাদিকদের বিভিন্ন সংগঠন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতো কিছুর পরেও বিলটি সংসদে বিবেচনায় রেখেছে সরকার।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading