বিশ্বনাথ পৌরসভার এক ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট স্থগিত

বিশ্বনাথ পৌরসভার এক ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট স্থগিত
সংগৃহীত ফাইল ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৮:০৬

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

গত ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিশ্বনাথসহ দেশের চার পৌরসভা ও এক উপজেলা পরিষদে আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৬ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই হয়েছে গত ১০ অক্টোবর। আর সবশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৭ অক্টোবর।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading