সংসদে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

সংসদে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন
সংগৃহীত প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৮:১৫

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন এবং ২০২২ সালের পঞ্চম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার (৩০ অক্টোবর) অধিবেশনের শুরুতে সংসদ কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেন।

সভাপতি মণ্ডলীর সদস্যরা হলেন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এবং সুবর্ণা মুস্তাফা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী উপস্থিত সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading