আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম: পাপন

আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম: পাপন

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৮:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (৩০ অক্টোবর) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। শ্বাসরুদ্ধর ওই ম্যাচ নানা নাটকিয়তা শেষে হাসে টাইগাররাই। এই ম্যাচে ভক্তদের পাশাপাশি টেনশন কাজ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনেরও।ব্রিসবেনে ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে সভাপতি জানালেন, আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতেন তিনি।

এমন রুদ্ধশ্বাস জয়ের পর বিসিবিপ্রধান প্রতিক্রিয়া, যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব—এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! এটা অতিরিক্ত। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।

বিসিবিপ্রধান মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল বাংলাদেশের। তাঁর ভাষায়, আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না। আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যে কোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিততে চাইতো। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।

গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি মূলত দুইবার জিতেছে। জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রানের বেশি নিতে দেননি। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৫। ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পিং করতে গিয়ে স্ট্যাম্পের আগেই বল ধরে ফেলেন কিপার সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে করতে দুদল কুশল বিনিময় শেষ করে ফেলে। কিন্তু না, শেষ হয়েও যেন হলো না! যখন বাংলাদেশ উদযাপন করছিল তখনই জায়ান্ট স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল।

এর পর আবার নামতে হয় দুদলকে। তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। তবে এবার আর ভুল করেননি সোহান। তাতে বাংলাদেশ জয় পায় ৩ রানে। ধারাভাষ্য কক্ষ থেকেও তখন ভেসে আসছিল, বাংলাদেশ অফিশিয়ালি জিতেছে!

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading