গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৩:২১

আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। সিস্টেম আপগ্রেডেশনের কারণে এটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্প্রতি আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেডেশন জনিত কারণে মঙ্গলবার (১ নভেম্বর) ০০:০১ ঘটিকা হতে ২৩:৫৯ ঘটিকা পর্যন্ত প্রিপেইড গ্যাস মিটার পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে।

গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading