সূচকের পতন, কমেছে লেনদেনও

সূচকের পতন, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৫:২০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। তবে এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় এদিন ডিএসইতে ৫৭ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে ৮২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২২ পয়েন্টে। সিএসইতে ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading