দেশ-জাতি এখন অস্তিত্বের সংকটে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ২০:৩৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশ-জাতি সংকটে। সবাইকে একটি কথা মনে রাখতে হবে, আমরা এখন বিপদ ও সংকটে রয়েছি। সেই সংকটটি হলো অস্তিত্বের সংকট, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংকট, গণতন্ত্রের সংকট। এই সংকট আমাদের কাটিয়ে উঠতে হবে।
সোমবার (৩১ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মানুষ চায় দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকার সুরক্ষিত হোক। আজ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ উপস্থিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রমুখ।
ইউডি/সুপ্ত

