পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান

পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান

উত্তরদক্ষিণ। সোমবার (২০ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:০০

আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে আমেরিকার অন্তত ছয়টি সামরিক ও সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে। 

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের প্রত্যাশিত পৌঁছানোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিমানগুলো পাকিস্তানে এসেছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

পাকিস্তানের বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি মূলত ভিআইপি চলাচলের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে মোট ছয়টি বিমান সেখানে পৌঁছায়, যার মধ্যে অন্তত দুটি বিমান আজ সোমবার (২০ এপ্রিল) অবতরণ করেছে। এসব বিমানে করে উন্নত যোগাযোগ সরঞ্জাম, প্রতিনিধি দলের সদস্যদের যাতায়াতের জন্য বিশেষ মোটরকেড বা গাড়িবহর এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading