পিএস‌সির নতুন সদস্য আলী আজম‌

পিএস‌সির নতুন সদস্য আলী আজম‌

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২। আপডেট ১১:৩০

জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বিদায়ী সিনিয়র স‌চিব কে এম আলী আজম‌কে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দি‌য়ে‌ছে সরকার।

মঙ্গলবার (১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংবিধানের ক্ষমতাবলে আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপ‌তি তা‌কে পিএস‌সির সদস্য হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছেন।

চাক‌রির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে আগামী বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) থে‌কে অবস‌রে পা‌ঠি‌য়ে সোমবার (৩১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি ক‌রে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দায়িত্ব নেওয়ার দিন থে‌কে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যে‌টি আগে হবে, সেই সময় পর্যন্ত আলী আজম‌ পিএস‌সির সদ‌স্যের দা‌য়ি‌ত্বে থাক‌বেন।

‌অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ স‌চিব মো. সোহরাব হোসাইন পিএস‌সির চেয়ারম্যা‌নের দা‌য়ি‌ত্বে আছেন। নতুন ক‌রে আলী আজম‌কে নি‌য়ে ক‌মিশ‌নের সদস্য সংখ্যা হ‌বে ১৩ জন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading