সূচকের সঙ্গে লেনদেনেও উত্থান

সূচকের সঙ্গে লেনদেনেও উত্থান
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০১ নভেম্বর) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় মঙ্গলবার ডিএসইতে ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল সোমবার ডিএসইতে ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।মঙ্গলবার ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৩ পয়েন্টে। সিএসইতে ৪০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading