দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, ১১টির দর কমেছে, ১৩২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আমরা টেকনোলজির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল সোমবার আমরা টেকনোলজির ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ১০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৯.৯৬ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, নাভানা ফার্মার ৯.৯৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৯১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯১ শতাংশ, লুবরেফের ৯.৮৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৮০ শতাংশ, বিডিকমের ৯.৭৯ শতাংশ এবং ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৬৬ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

