প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি। ১৫ আগস্টের হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রমাণ করে কারা প্রতিহিংসার রাজনীতি করে। বুধবার (২ নভেম্বর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসের নাম হচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করলেও দেশের ও জনগণের স্বার্থে তাদের প্রতি উদারতা দেখিয়েছি আমরা। বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাসায় থাকার ব্যবস্থা করেছি।

জিয়া পরিবারকে নিয়ে সরকার আতঙ্কে ভুগছে বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়া পরিবারের দুঃশাসন আর দুর্নীতির ইতিহাস সবাই জানে। দুর্নীতি, লুটপাট, অপকর্মের জন্য এখন বিএনপির নেতাই নির্বাসনে, দেশে আসার সৎ সাহসও নেই। বিএনপির রাজনীতি হচ্ছে মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading