সাংবাদিকদের খুন করা অপরাধীদের ৮৬ শতাংশের শাস্তি হয়নি: ইউনেস্কো

সাংবাদিকদের খুন করা অপরাধীদের ৮৬ শতাংশের শাস্তি হয়নি: ইউনেস্কো

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৪০

সাংবাদিকদের খুন করা অপরাধীদের বেশির ভাগেরই শাস্তি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কো।শাস্তি না পাওয়া অপরাধীদের সংখ্যা প্রায় ৮৬ শতাংশের কাছাকাছি বলে জানায় সংস্থাটি।

বুধবার (২ নভেম্বর) ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকদের ওপর হওয়া অপরাধের সঠিকভাবে তদন্ত করা উচিত। পাশাপাশি অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, সেই বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোলে এক বিবৃতিতে বলেন, এত সংখ্যক অমীমাংসিত মামলা থাকলে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রক্ষা করা যায় না।

প্রসঙ্গত, ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কাজ করার সময় হত্যা করা হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading