রেকর্ড পাঁচ লাখ অভিবাসী নেবে কানাডা

রেকর্ড পাঁচ লাখ অভিবাসী নেবে কানাডা

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ২১:০০

তীব্র শ্রমিক সংকট মোকাবেলায় আগামী ২০২৫ সালে রেকর্ড পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) জন্য স্বাগত জানানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান দেশটির অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার।

আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, ২০২৩ সালে ‍কানাডা চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে সেদেশে স্থায়ীভাব বসবাসের অনুমতি দেবে বলে আশা করা হচ্ছে। তাদের আগের লক্ষ্যমাত্রার তুলনায় যা ৪ শতাংশ বেশি। পরের বছর ২০২৪ সালে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৭ শতাংশ বেশি অর্থাৎ চার লাখ ৮৫ হাজার অভিবাসীকে পার্মানেন্ট রেসিডেন্ট (পিআর) দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

এক বিবৃতিতে ফ্রেজার বলেন, এ বছর আরো অধিক অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা ব্যবসায়ীদের তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক খুঁজে পেতে সাহায্য করবে। যদিও কানাডা সরকার এর আগে বলেছিল, তারা সরকারি সহায়তা পায় এমন শরণার্থীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনবে। যা ২০২৩ সালে ২৩,৫৫০ থেকে ২০২৫ সালে ১৫,২৫০ এ দাঁড়াবে৷

তবে ২০১৫ সালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের স্বাগত জানানোর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এ বছর দেশটি চার লাখ ৩১ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছিল। বর্তমানে দেশটি যে পথে রয়েছে তাতে তারা ওই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading