চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেন চঞ্চল
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
চঞ্চল চৌধুরীর অভিনয় পছন্দ করেন না এমন বাংলাদেশি খুব কম। শুধু বাংলাদেশিরাই নয়, তার অভিনয়ে মুগ্ধ বাংলা ভাষার মানুষরাও। বিশেষ করে পশ্চিমবঙ্গে তার ভক্তদের সংখ্যা অনেক। কলকাতায় ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ প্রথমদিনের প্রথম শো-ই ছিল তার দখলে।
সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গের সবাই মজেছে বাংলাদেশের সিনেমা ‘হাওয়া’তে। স্বয়ং কলকাতার দর্শকরাই বলছে— এ এক নতুন হাওয়া! নতুন ঝড়!
সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চঞ্চল জানান, আসলে অভিনয়টা তো করি না। চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি। সেই চরিত্রটার কথাবার্তা, চালচলন, তার চিন্তাটাকে নেওয়ার চেষ্টায় থাকি।
এই অভিনেতা আরও জানান, অভিনয়ে ধার এসেছে থিয়েটার থেকে। বাবা-মা, স্ত্রী-সন্তানদের যেমন ভালোবাসেন ঠিক একইরকম ভালোবাসেন অভিনয়টাকে। চঞ্চল বলেন, আমি ছিলাম থিয়েটারের ব্যাকস্টেজের লোক। কী করে যে মঞ্চের সামনে একদিন চলে এলাম নিজেই জানি না।
ইউডি/সুপ্ত

