ডেঙ্গু: একদিনে রেকর্ড ১০৯৪ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৪

ডেঙ্গু: একদিনে রেকর্ড ১০৯৪ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৪

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫

গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও চারজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩৩২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৪১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫২ জন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৪০ হাজার ১০১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১২ হাজার ৯৫৩ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৩৬ হাজার ১৯১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৪ হাজার ৭২৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১১ হাজার ৪৭৫ জন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading