টুইটার ব্যবহারে মাসে দিতে হবে ৮ ডলার
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ২৩:২৫
ফ্রি ব্যবহার করতে আর পারছেন না টুইটার অ্যাকাউন্ট হোল্ডাররা। ভেরিফায়েড করানোর জন্য এ অর্থ দিতে হবে। টুইটারের মালিকানা গ্রহণের পর এলন মাস্ক প্রতিদিনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। একাধিক বড় পরিবর্তন আসছে জানিয়ে এলন মাস্ক বলেন, টুইটারে ‘ব্লু টিক’-এর জন্য খরচ করতে হবে।
এলন বলেন, টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ করে নিতে পারবেন। তবে এর জন্য খরচ করতে হবে। বিভিন্ন দেশের মানুষের ক্রয়ক্ষমতার ওপর নির্ভর করে এ দাম বা খরচ নির্ধারণ করা হবে বলেই জানান মাস্ক। টুইটার অ্যাকাউন্টটি আসল ও বিশ্বাসযোগ্যর প্রমাণ হচ্ছে এই ব্লু টিক।
অ্যাকাউন্ট ভেরিফায়েড হয়ে ব্লু টিক থাকলে ব্যবহারকারীরা রিপ্লাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্যতা পান। কেউ ‘মেনশন’ করলে বা ‘সার্চ’ করলেও ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো আগে দেখাবে। এ ছাড়া লম্বা ভিডিও বা অডিও পোস্ট করা যাবে। অর্ধেকের কম বিজ্ঞাপন দেখতে হবে ভেরিফায়েড টুইটার ব্যবহারকারীদের।
ইউডি/আতা

