শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’

শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৩৫

সামাজিক মাধ্যমে গতকাল বুধবার একটাই নাম চর্চায় ছিল, সেটি শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন অভিনেতাকে। ফিরতি উপহার হিসেবে ‘পাঠান’র টিজার শেয়ার করে সবাইকে চমকে দিয়েছেন কিং খান। চার বছর পর প্রিয় অভিনেতাকে বড়পর্দায় ফেরত পেয়ে অনুরাগীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বলিউডের বয়কট ট্রেন্ডও ফের তেড়েফুঁড়ে উঠেছে।

এ দিন শাহরুখের ৫৭ তম জন্মদিন উপলক্ষে যশরাজ ফিল্মসের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ‘পাঠান’র অফিশিয়াল টিজার ভিডিও। এক মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওর পরতে পরতে ছড়িয়ে দমদার অ্যাকশন। নতুন লুকে শাহরুখকে দেখে উচ্ছ্বসিত নেটনাগরিকরা। কেউ কেউ এখন থেকেই ঘোষণা করে দিয়েছেন, ‘পাঠান’ ব্লকবাস্টার হবে।

আবার এর বিপরীত দৃশ্যও দেখা গেছে। কয়েকমাস আগে পর্যন্তও বলিউড ছবি ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে বয়কটের ডাক উঠছিল নিয়মিত। মাঝে কিছুদিন বিতর্ক স্তিমিত থাকলেও এখন ‘পাঠান’ টিজার মুক্তি পেতেই ফের শুরু হয়েছে বয়কটের ডাক।

একজন লিখেছেন, ‘বলিউডকে বয়কট করতে হবে। যশরাজ ফিল্মসের তিনটি ছবি ফ্লপ হয়েছে। এটাও করতে হবে।’ আবার কারও অভিযোগ, হলিউডের মার্ভেল সিরিজ থেকে ‘পাঠান’ বানিয়েছেন শাহরুখ। এমনকি অনেকে দেশদ্রোহীর তকমা দিয়েও শাহরুখের ছবি বয়কট করার ডাক দিতে বলেছেন।

এদিকে ‘পাঠান’র টিজার থেকে জানা যাচ্ছে, আগের মিশনে পাঠান ওরফে শাহরুখ ধরা পড়ে। প্রচণ্ড নির্যাতন করা হয় তার ওপরে। গত ৩ বছর ধরে কেউ জানেও না সে বেঁচে আছে কী নেই। এরপরেই পাঠান শাহরুখকে বলতে শোনা যায়, বেঁচে আছে।

টিজারে পাঠান শাহরুখের পাশাপাশি নায়িকা দীপিকা পাডুকোনের লাস‍্যময়ী অবতার এবং খলনায়ক জন আব্রাহামেরও দেখা মিলেছে। ক‍্যাপশনে শাহরুখ লিখেছেন, সিটবেল্ট বেঁধে নিন। ‘পাঠান’ টিজার মুক্তি পেয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading