ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব নিলেন মুনিম হাসান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১২:০০
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে নিজ কক্ষে এক পরিচিতি সভায় মিলিত হন তিনি।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ উপস্থিত ছিলেন।
সফলভাবে যেন দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন মুনিম হাসান।
গত ১ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আদেশ জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ইউডি/সুস্মিত

