জনগণের উত্তাল মিছিলে সরকারের পতন ঘটবে: রিজভী

জনগণের উত্তাল মিছিলে সরকারের পতন ঘটবে: রিজভী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০

‘চক্রান্ত নয়, জনগণের উত্তাল মিছিলে সরকারের পতন ঘটবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘গতকাল পার্লামেন্টে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন দেশে ক্রান্তিকাল চলছে। দেশের নয় আপনার সরকারের ক্রান্তিকাল চলছে। আপনাদের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ। তাদের উদ্বেল অভিযাত্রায় মিছিলে মিছিলে আপনার সরকারের পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে। জনগনের উত্তাল মিছিলে আপনার সরকারের পতন ঘটবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের পরিচালনায় এসময় মহিলা দলের হেলেন জেরিন খান, নায়াবা ইউসুফ, শাহিনুর নার্গিস, মিসেস শামীমা রাহিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘আজকে আমাদের সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছেন। তারপরও পায়ে হেঁটে, নদী সাঁতরে, সাইকেল নিয়ে চিড়া-মুড়ি বেধে নছিমন-করিমন-ভটভটিতে করে জনগণ সমাবেশে যাচ্ছে। বাস বন্ধ করে দিলেন, অন্য যানবাহন বন্ধ করেও বিএনপির জনসভায় এতো লোক হচ্ছে কেন? ৬৫ কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বাগেরহাটের একজন।’

রিজভী বলেন, ‘পরিকল্পনামন্ত্রী বলেছেন, মানুষের হাতে টাকা নেই। তো টাকা গেল কোথায়? রিজার্ভ তলানিতে কেন? চাল-ডাল, আটা, তেল কিনতে ডলার নেই কেন? এই ডলার গেল কোথায়। আমরা যদি আপনাদের লোকের পকেট ও ভ্যানিটি ব্যাগ হাতরাই তাহলে ডলার মিলবে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading