দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৮ প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, ৮২টির দর কমেছে, ২০২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে মুন্নু স্পুলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার মুন্নু স্পুলের ক্লোজিং দর ছিল ৩৭৭ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪৭ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০ টাকা ১০ পয়সা বা ৭.৯৬ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইনফর্মেশন সার্ভিসেসের ৭.০৬ শতাংশ, সিনো বাংলার ৬.৬১ শতাংশ, আমরা টেকনোলিজির ৬.১৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, সেনা কল্যান ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টের ৪.৬৬ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৪৯ শতাংশ দর কমেছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading