এবার মাহফুজের সঙ্গে বুবলী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১৫
ছোটপর্দার পাশাপাশি রূপালি পর্দাতেও মাহফুজ আহমেদ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে দীর্ঘদিন তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ৮ বছর পর নতুন সিনেমায় কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।
বুধবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। সিলেটে এর দৃশ্যধারণ হচ্ছে। চয়নিকা চৌধুরী বলেন, স্বপ্ন পূরণ হলো! দ্বিতীয় চলচ্চিত্র প্রহেলিকা। ধন্যবাদ সবাইকে। যদিও অনেকেই ভেবেছিল বা আশা করেছিল শুটিংটা হবে না। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে,অশেষ কৃতজ্ঞতা। বাকি কথা পরে হবে।
নির্মাতা সূত্রে জানা যায়, একটানা শুটিং হবে ২৮ দিন। সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান ও সিনেমার সিকোয়েন্সেরে শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে।
ইউডি/আতা

