ইমরান খান গুলিবিদ্ধ, সেভাবে দেখছে ইন্ডিয়া

ইমরান খান গুলিবিদ্ধ, সেভাবে দেখছে ইন্ডিয়া
Former Pakistan's prime minister Imran Khan speaks during a lawyers convention in Lahore on September 21, 2022. (Photo by Arif ALI / AFP) (Photo by ARIF ALI/AFP via Getty Images)

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৪৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ঘটনাটি সবে মাত্র ঘটেছে। আমরা পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছি। পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকেও নজর রাখা হচ্ছে। এখনই এই বিষয়ে বলার কিছু নেই।

জানা গেছে, লংমার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনায় ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরই দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাদের। বর্তমানে ইমরান খান শঙ্কামুক্ত।
শওকত খানুম মেমোরিয়াল হাসপাতালের প্রধান ফয়সাল সুলতান জানান, ইমরান খানের অবস্থা স্থিতিশীল এবং তিনি সজ্ঞান রয়েছেন। পিটিআই নেতার পায়ে বুলেটের টুকরো ছিল এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে। ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা তাকে বিশদ পর্যবেক্ষণের জন্য অপারেশন থিয়েটারে রেখেছি।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, ইমরান খান এখন আশঙ্কামুক্ত । এক টুইট বার্তায় তিনি বলেন, এটা শুধু ইমরান খানের ওপর আক্রমণ না। এটা সমগ্র পাকিস্তানির ওপর আক্রমণ।

এদিকে, ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, কোয়েটায় ইমরান খানের সমর্থকেরা বিমানবন্দরের রাস্তা অবরোধ করেছেন। এতে ওই অঞ্চলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডন।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading