কেজিতে ১৪ টাকা বাড়ল চিনির দাম

কেজিতে ১৪ টাকা বাড়ল চিনির দাম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০৫

কয়েকদিন ধরেই বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। অনেক দোকানে চিনি পাওয়াই যাচ্ছে না। এমনকি ডিলার পর্যায়েও মিলছে না কাঙ্ক্ষিত চিনি। এমন অবস্থায় দেশি চিনির দাম কেজিতে ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দিল সরকার।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চিনির দাম বাড়ানোর এ ঘোষণা দেয়। এখন থেকেই বাজারে এ দাম কার্যকর হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য করে দেশি প্যাকেটজাত এক কেজি চিনির দাম ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো বিক্রেতা এর থেকে বেশি দামে দেশি চিনি বিক্রি করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন উৎপাদিত চিনি (এক্সমিল) প্রতি মেট্রিক টন মূল্য ছিল আগে ৭৪ হাজার টাকা। এখন দাম বাড়িয়ে প্রতি মেট্রিক টন চিনির মূল্য ৮৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম পড়বে ৮৫ টাকা। ডিলার পর্যায়ে প্রতি মেট্রিক টন চিনির মূল্য ৮৭ হাজার টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম পড়বে ৮৭ টাকা।

এছাড়া প্রতি কেজি প্যাকেটজাত চিনির মিলগেট মূল্য ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading