বান্দরবানে পর্যটক ভ্রমণ: আরও ৪ দিনের নিষেধাজ্ঞা

বান্দরবানে পর্যটক ভ্রমণ: আরও ৪ দিনের নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২০

সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে বান্দরবান সেনা রিজিয়ন টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখায় এ জেলায় পর্যটক ভ্রমণে আরও ৪ দিনের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌। সেখানে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। নতুন বার্তা অনুযায়ী আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে বান্দরবান সেনা রিজিয়ন টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। যে কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নি‌ষেধাজ্ঞা আগামী মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর রা‌ত থেকে রুমা ও রোয়াংছ‌ড়িতে এবং গত ২৩ অক্টোবর থেকে গত ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদমে পর্যটকদের ভ্রম‌ণ নিষিদ্ধ করা হয়। পরে এ চার উপ‌জেলায় গত সোমবার (৩১ অক্টোবর) থেকে আজ শুক্রবার (৪ নভেম্বর) পর্যন্ত ৫‌ দিন নি‌ষেধাজ্ঞা বাড়ানো হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading