জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী

জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩০

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় জড়িত থাকায় তার দল ‘জেল হত্যা দিবস’ পালন করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীতে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই তো এই জেল হত্যার সাথে যুক্ত, তার অনুগত নেতারাই কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সুতরাং তারা জেল হত্যা নিয়ে কি বলবে, জেল হত্যা নিয়ে তারা একটাই বলতে পারে, দায়টা স্বীকার করতে পারে। তারা আলোচনা করলে এটাই উঠে আসবে উঠে আসা উচিত। বলা উচিত তাদের যে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্ধনেই তার অনুগত সেনারা গিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বিএনপি যেহেতু তাদের প্রতিষ্ঠাতা যেহেতু এই জেল হত্যার সাথে জড়িত, সেহেতু সেজন্য তারা অংশগ্রহণ করে না।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হামলা তীব্র নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি একজন উদারমনের মানুষ। গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মত চর্চা করেন। স্বাধীনতার স্বপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তার ওপর যে হামলা সেটি ছাত্রদলের ইন্ধনেই হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতেই এটিই প্রমাণিত হয়, বিএনপি সারাদেশে নাশকতার ছক একেছে। এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটিরই বহি:প্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হামলা।

বিএনপি-জামায়াত জোট এই ধরনের আরও হামলা করার পরিকল্পনা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের ছত্রছায়ায় অপশক্তি জঙ্গিগোষ্ঠী আছে তারা এগুলো করছে।

‘এজন্য বারবার আমরা দেশবাসীকে সতর্ক করেছি….আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাই এই অপশক্তিকে রুখতে হবে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading