ক্ষমতাসীনদের অত্যাচারে জর্জরিত মানুষ: মান্না

ক্ষমতাসীনদের অত্যাচারে জর্জরিত মানুষ: মান্না

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ এখনকার ক্ষমতাসীনদের অত্যাচারে জর্জরিত। দ্রব্যমূল্যের ক্রস আঘাতে তারা যাকে পায় তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। কারণ, তাদের তো বাঁচতে হবে। শুক্রবার (০৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৫০তম সংবিধান দিবস উপলক্ষে ‘সংস্কার কেন প্রয়োজন এবং কীভাবে সম্ভব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’।

মান্না বলেন, মানুষ যেভাবে জনসমাবেশগুলোতে অংশ নিচ্ছে—এগুলো তো অভ্যুত্থানের মতোই। সবকিছু বন্ধ, তারপরও মানুষ যাচ্ছে। খেয়াল করবেন, এরা সবাই বিএনপির সমর্থক নয়। এখানে সাধারণ মানুষ আছেন, যারা মনে করেন জিনিসের দাম কমা দরকার।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় বক্তৃতা করেন মাহমুদুর রহমান মান্না

সংবিধানে পরিবর্তন আনা প্রয়োজন জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে জেনে বুঝে ধীরে এগিয়ে যেতে হবে। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে ‘জার’-এর মতো ক্ষমতা দেওয়া হয়েছে। বেশিরভাগ লোকই সংবিধানের ধারা সম্পর্কে জানে না। সংবিধানের ৭ ধারা থাকলে এই সরকারের বিরুদ্ধে কোথাও কিছু বলা যাবে না। ৭ ধারা থাকলে মানুষের অধিকার থাকবে না। সুতরাং, মানুষকে সংবিধান সম্পর্কে সহজ করে বলতে হবে, যাতে মানুষ বিশ্বাস করে এই সংবিধান পরিবর্তন করা দরকার।’

গণতন্ত্র মঞ্চ জনগণের প্রতিনিধিত্ব করবে জানিয়ে মান্না বলেন, গণতন্ত্র চর্চার যে বইগুলো আছে, সেগুলো নিশ্চয় পড়ে দেখেছেন। যেগুলো বলেছি তার ভিত্তিতে থাকতে চাই, লড়াইটা করতে চাই, লাগাতারভাবে এই কথাগুলো বলতে চাই। সেই কারণে বলবো, জনগণের ভাষায় কথা বলতে হবে। আমরা যারা এই জোটটি গঠন করেছি, এই জোট সম্পর্কে মানুষের মাঝে যেন সবচেয়ে ভালো আগ্রহ জন্মে যে মানুষ মনে করবে মুক্তি এরাই (গণতন্ত্র মঞ্চ) দিতে পারে, ওরা (অন্যান্য রাজনৈতিক দল) যতই বড় দল হোক, যতই বড় বড় কথা বলুক, ওদের দিয়ে হবে না। হলে এদের দিয়েই হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading