একদিনে করোনায় শনাক্ত ৮৮
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই। তাই মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনই থাকল। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ইউডি/কেএস

