রিমান্ড শেষে কারাগারে কাজী এরতেজা

রিমান্ড শেষে কারাগারে কাজী এরতেজা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২৫

জালিয়াতি ও প্রতারণার মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসআই (নি.) মো. মেহেদী হাসান আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরতেজা হাসানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। বাদীপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরতেজা হাসানের পক্ষে তার আইনজীবী চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী কারাকর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২ নভেম্বর এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১ নভেম্বর রাতে গুলশান-২-এর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। ওই মামলায় তদন্ত করে পিবিআই (কল্যাণপুর টিম)। তদন্তে জালিয়াতি ও প্রতারণার সত্যতা পাওয়ায় এরতেজা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আশিয়ান গ্রুপের পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন। এ মামলার অন্যান্য আসামিরা হলেন-আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading