আইন-আদালত, প্রশাসন সবই গণভবনে: রিজভী

আইন-আদালত, প্রশাসন সবই গণভবনে: রিজভী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও স্পস্ট হলো দেশে আইন-আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর প্রশাসন সবই এখন গণভবনে। আবারও প্রমাণ হলো প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়া কারাবন্দি। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়েছেন আইন ও বিচার ব্যবস্থা তার হাতের মুঠোয় জিম্মি, তিনি ইচ্ছা করলে কাউকে জেলে দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে জেলের বাইরেও রাখতে পারেন। হীরক রানীর দেশে তিনি যা ইচ্ছে তাই করছেন। চার বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকার মিথ্যা মামলায় কারারুদ্ধ করে এখন হুংকার দিচ্ছেন আবারো জেলে পাঠাবেন।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি আরও বলেন, ক’দিন আগে প্রধানমন্ত্রী আত্মস্বীকৃতি দিয়েছেন যে, বাড়াবাড়ি করলে ‘হেফাজতের মতো বিএনপিকেও’ দমন করা হবে। এই হুমকি প্রমাণ করে যে, তিনি আবারও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মতো ইতিহাসের রক্তাক্ত গণহত্যাযজ্ঞ চালাবার পাঁয়তারা করছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম , চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, মীর শরাফত আলী সপু, রফিকুল আলম মজনু, আমিনুল হক, ব্যারিষ্টার নাসির উদ্দিন অসীম, কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading