কর্ণাটকের ‘বাহুবলি’: ১৬ কোটি বাজেটের সিনেমা আয় ছাড়াল ৩০০ কোটি

কর্ণাটকের ‘বাহুবলি’: ১৬ কোটি বাজেটের সিনেমা আয় ছাড়াল ৩০০ কোটি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। দীপাবলিতে সিনেমাটির আয়ের গতি আরো বেড়ে যায়, যা এখনো অব্যাহত রয়েছে। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি গতকাল বৃহস্পতিবার (০৩ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৩০০ কোটি রুপিরও বেশি।

কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক।

‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে তা দেখিয়েছেন পরিচালক। হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির পঞ্চম সপ্তাহে ‘কানতারা’ সিনেমাটি ইন্ডিয়ায় ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙেছে। পঞ্চম সপ্তাহে সিনেমাটি ৬৫ কোটি রুপি আয় করেছে। গত সপ্তাহের তুলনায় ১০ শতাংশ কম। আর ‘বাহুবলি টু’ পঞ্চম সপ্তাহে আয় করেছিল ৪০ কোটি রুপি। শুধু ভারতে ‘কানতারা’ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ২৭৫ কোটি রুপি। এখন ৩০০ কোটি রুপির দিকে এগিয়ে যাচ্ছে। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩০৩ কোটি রুপি।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading