বরিশাল থেকে ঢাকা রুটেও লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল থেকে ঢাকা রুটেও লঞ্চ চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪০

বিএনপির সমাবেশের একদিনন আগে বরিশালের সঙ্গে এবার ঢাকারও লঞ্চ চলাচল বন্ধের খবর এসেছে। শুক্রবার (০৪ নভেম্বর) বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস। বিআইডব্লিউটিএ কিংবা নৌ-বন্দর কর্তৃপক্ষ লঞ্চ বন্ধ থাকার কথা জানালেও এর কারণ জানাতে পারেনি।

লঞ্চ মালিক পক্ষের ভাষ্য, শুক্রবার বন্ধের দিন এবং শনিবার বিএনপির সমাবেশের কারণে যাত্রী কম হওয়ায় লঞ্চ বন্ধ রাখা হয়েছে। এর আগে বরিশালের সঙ্গে ভোলার লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বরিশাল থেকে বিভিন্ন সড়কে পরিবহনও বন্ধ রেখেছেন মালিকপক্ষ।

বিএনপির অভিযোগ, আগামীকাল শনিবার (০৫ নভেম্বর) বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য বরিশালের পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। তবে পরিবহন ধর্মঘট আহ্বানকারীদের ভাষ্য, মহাসড়কে নছিমন, করিমনসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার বন্ধের দাবিতে তারা ধর্মঘট ডেকেছেন।

মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, বিএনপির গণ-সমাবেশ এবং শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাব না। ঢাকা থেকেও শুক্রবার কোনো লঞ্চ ছেড়ে আসবে না বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন গণমাধ্যমকে বলেন, আজ বরিশাল নৌ-বন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যাবে না; কারণ বিকাল পর্যন্ত কোনো লঞ্চের কাউন্টার খোলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, লঞ্চ কেন যাবে না সে বিষয়ে কোনো মালিক তাদের কিছু অবহিত করেনি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading