দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৫৫

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এ ভাইরাসের সংক্রমণ পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (০৪ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা জানান।

তিনি বলেন, ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে এই নির্দেশনা ব্যস্তবায়ন হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই দাবি করে ডা. খুরশীদ আলম বলেন, ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবেন কীটতত্ত্ববিদরা। তবে চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় এবং হাসপাতালে দেরিতে আসায় ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে মনে করেন এই চিকিৎসক। তিনি বলেন, উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading