মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ২১:২০

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। ৫৩ বছর পার করা সংগঠনটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম৷

২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহমুদা বেগম।

আসন্ন সম্মেলনে এই নেতৃত্বে পালাবদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading