ফরিদপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কন্ট্রোল রুম থেকে মনিটরিং

ফরিদপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কন্ট্রোল রুম থেকে মনিটরিং

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:৩৫

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

এদিকে উপনির্বাচন পর্যবেক্ষণে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপ-নির্বাচন, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন সিসিটিভির মাধ্যমে সফলভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ফরিদপুর-২ উপ-নির্বাচন মনিটরিং করা হবে। ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পরবর্তী সব নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।’

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ) ও মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন) প্রতিদ্বদ্বিতা করছেন।

উল্লেখ্য, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading