কারাগার পার্ট ২: জানা গেল মুক্তির তারিখ
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩০
কারাগার পার্ট ২ মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে । ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। সেই বোধ সিরিজের শেষ পর্বের শেষ দৃশ্য দেখেও যারা অপেক্ষা করবেন তারা পর্দায় ভেসে উঠতে দেখবেন কারাগার মুক্তির তারিখটি।
অনেকে মনে করতে পারেন, ‘কারাগার পার্ট ২’ এর সঙ্গে বোধ এর সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে, বোধ সিরিজটি যারা এরইমধ্যে শেষ করেছেন, তারা জেনে গেছেন সম্পর্কের কথা। ডিসেম্বরের ১৫ তে মুক্তি পেতে যাচ্ছে কারাগার পার্ট ২। হইচই বিষয়টি নিশ্চত করেছে রহস্য গল্পের মতো করে। যেন একটি ঘটনা খুঁজতে গিয়ে অন্য ঘটনা বের হয়ে আসা। তুমুল আলোচিত সিরিজটির দ্বিতীয় ও শেষ পর্ব ডিসেম্বরে আসবে, এ খবর আগেই জানিয়েছিল হইচই। এবার জানা গেল মুক্তির তারিখ।
সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
ইউডি/সুপ্ত

