গত সপ্তাহে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪০

গত সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৪২২টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৩৮ শতাংশ। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৯ লাখ ৭ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৮ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১২ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ২১০ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২১০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ২০৩ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১৬৮ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ১৫৮ কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২৪ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading