ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০৪

ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর এলাকায় সাকুরা পরিবহন নামে দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading