মা হলেন আলিয়া

মা হলেন আলিয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২৪

অপেক্ষার অবসান ঘটল। বলিউড তারকা আলিয়া ভাটের কোলজুড়ে এলো এক ফুটফুটে শিশু। আজ ৬ নভেম্বর এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এদিন ভারতের স্থানীয় সময় বেলা ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও নবজাতক দুজনেই সুস্থ ও স্বাভাবিক আছেন।

সকাল থেকেই ভাট ও কাপুর পরিবারে আজ টান টান উত্তেজনা বিরাজ করছিল। কেননা তারা চিকিৎসক জানিয়েছিল আজ রোববার যেকোনো সময় মা হতে পারেন আলিয়া। তিনি যাতে নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পারেন সেজন্য সকাল সকাল ভর্তি করা হয় হাসপাতালে।

প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম দিয়েছেন আলিয়া। শুরু থেকেই ছুড়ি-কাঁচির নিচে যাওয়ার ইচ্ছা ছিল না তার। সন্তানকে প্রাকৃতিক উপায়ে পৃথিবীতে আনতে চেয়েছিলেন তিনি। কেননা অনেকেই বলেছেন, সিজারিয়ান ডেলিভারি ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। একারণেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

আরো পড়ুন: আজ মা হচ্ছেন আলিয়া

এদিকে আলিয়ার সন্তান জন্মদানের খবর শুনে উৎসবের আমেজ বিরাজ করছে তার পরিবারের সদস্যদের মাঝে। ২৮ নভেম্বর এ তারকার জন্মদিন। সবাই ভেবে রেখেছেন, নতুন অতিথিকে নিয়ে ধুমধাম করে পালন করা হবে তার এবারের জন্মদিন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading