সূচক বাড়লেও কমেছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৬ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৬৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৯১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন (গত বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ১ হাজার ৫১২ কোটি ৪৪ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯১৮ পয়েন্টে, সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৩৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ১০১টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading