ইংল্যান্ডকেই সেমিতে পেল গ্রুপ সেরা ইন্ডিয়া
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪০
ইন্ডিয়ার কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। দুদলের জন্যই ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। তবে, ইন্ডিয়ার জয় কিংবা পয়েন্ট ভাগ হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ইস্যু ছিলো। আর তারা সিকান্দার রাজাদের হারিয়েছে ৭১ রানের বড় ব্যবধানে। তাতে বি গ্রুপের সেরা হয়েই সেমিতে খেলবে রোহিত শর্মার দল। সেমিতে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ড।
রবিবার মেলবোর্নে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রান করেছিল ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১১৫ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৭১ রানের বড় জয় পেয়েছে তারা। শুরুতে রোহিত শর্মাকে (১৩ বলে ১৫) দ্রুত হারালেও পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৭ রান তুলেছিল ইন্ডিয়া। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন লোকেশ রাহুল। তার সঙ্গে চলে সূর্যকুমার যাদবের তাণ্ডব। এই দুই ব্যাটারের জোড়া ফিফটিতে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
৩৪ বলে ফিফটি পূরণ করেন রাহুল। এরপর ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করে হন সিকান্দার রাজার শিকার। মাঝে বিরাট কোহলি ২৫ বলে খেলেন ২৬ রান করেন। ঋষভ পান্থ ৩ রান করে ফিরে যান।

তবে সূর্যকুমার খেলার মোড় ঘুড়িয়ে দিয়েছেন। দারুণ সব শট খেলে অপরাজিত ছিলেন ৬১ রানে। ২৩ বলে করেন ফিফটি। ২৫ বলে ৬ চার আর ৪ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শন উইলিয়ামস। ৯ রানে নিয়েছেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। শুরুতেই দলের ওপেনার ওয়েসলি মাধেভেরেকে হারিয়ে চাপ পরে যায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে ফিরে যান তিনি। দলের আরেক ওপেনার ক্যারিগ এরভিন পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে ১৫ বলে ১৩ রান করেন।
শন উইলিয়ামস (১১), সিকান্দার রাজা (৩৪), রায়ান বার্ল (৩৫) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেনি। ইন্ডিয়ার হয়ে তিন উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল।
ইউডি/সুপ্ত

