‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে আমেরিকা’

‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে আমেরিকা’

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৭

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ওয়াশিংটন সমর্থন করে বলে জনিয়েছেন সফররত আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার।

রোববার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেরিটাইম সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলমের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

আমেরিকার এ উপসহকারী মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমেরিকাভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কাজ করছেন।’

বৈঠকে সমুদ্র নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও অঞ্চলকে কীভাবে সহযোগিতা করা যায় সেটিসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন: দুই দিনের সফ‌রে মা‌র্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন ঢাকায়

দুপুর পৌনে ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান আফরিন আক্তার। পরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাঈনুল কবির ও আমেরিকা অনুবিভাগের নাঈম উদ্দিন আহমেদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।

সংক্ষিপ্ত সফরে গত শনিবার রাতে ঢাকায় পৌঁছান আফরিন আক্তার। এ অঞ্চলের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি। আমেরিকার জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে কাজ করেন আফরিন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading