টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে?

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫

বাংলাদেশের সাথে পাকিস্তানের জয়ের পরেই নিশ্চিত হয়ে যায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। তবে তবুও সবাই তাকিয়ে ছিলো দিনের শেষ ম্যাচে, ইন্ডিয়া-জিম্বাবুয়ের দিকে।

ইন্ডিয়া-জিম্বাবুয়ে শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচে হলেও এই ম্যাচেই নির্ভর করছিলো সেমিফাইনালে আসা চার দলের ভাগ্য। মানে কে খেলবে কার বিপক্ষে, কারা খেলবে কবে, তা নির্ধারণের নির্ভরশীল ছিলো এই ম্যাচের ওপরে।

এই ম্যাচে জিম্বাবুয়েকে হারাতেই গ্রুপ বি-র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রানের বড় জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখে রোহিত শর্মার দল।

গ্রুপ বি-থেকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ায় তারা সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ এ- থেকে আসা রানার্সআপ দল ইংল্যান্ডের। আর গ্রুপ এ-চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ বি রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে।।

প্রথম সেমিফাইনালে ৯ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের মোকাবেলা করবে ইন্ডিয়া ।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading