বিএনপি নেতা দুলুর মামলার স্থগিতাদেশ ১২ বছর পর বাতিল

বিএনপি নেতা দুলুর মামলার স্থগিতাদেশ ১২ বছর পর বাতিল

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৩

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলাটির বিচার কার্যক্রমের ওপর থাকা স্থগিতাদেশ দীর্ঘ ১২ বছর পর বাতিল করলেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে মামলাটি বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলাটির ওপর জারিকৃত রুল খারিজ করে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে দুলুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক খান।

এর আগে দুলুর বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়। মামলায় এক কোটি ৬১ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় একই বছরে দুদক চার্জশিট দাখিল করে। এরপর মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে ২৫ আগস্ট মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। সেই থেকে এ মামলাটি বিচার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading